শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

// // Leave a Comment

জুমু‘আর দিনের আমলসমূহ


১. জুমু‘আর দিনে ৬টি বিশেষ আমলঃ


  • ক. জুমু‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা।
  • খ. আযানের পূর্বেই মসজিদে রওনা হওয়া। 
  • গ. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
  • ঘ. ঈমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ, স্থান পেলে ১ম কাতারে নতুবা ২য় কাতারে বসা।
  • ঙ. উভয় খুতবা মনোযোগ সহকারে শোনা। 
  • চ. খুতবার সময় কোন কথা বা কাজ না করা। 
✔ফায়দাঃ প্রত্যেক কদমে ১ বৎসর পর্যন্ত নফল রোযা রাখার ও ১ বৎসর নফল নামায পড়ার সাওয়াব পাওয়া যাবে।

জুমু‘আর দিনের অন্যান্য আমল


২. সূরা কাহাফ পড়া। (কমপক্ষে ১০ আয়াত) 
✔ফায়দাঃ দাজ্জালের ফিতনা হতে রক্ষা পাওয়া যায়।




৩. সালাতুত তাসবীহ নামায পড়া। 
রাকা‘আতঃ এক সাথে চার রাকা‘আত অথবা, দু'দু' রাকা‘আত করে পড়া। 
✔ফায়দাঃ সকল প্রকার গুনাহ থেকে মাফ পাওয়া যায়।

৪. উত্তম পোশাক ও খুশবু লাগিয়ে নামাযে আসা। 
➤খুশবু ব্যবহারে নিম্নোক্ত নিয়্যত করবে; 
● এটা হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। 
● আমাদের শরীরের ঘামের গন্ধ হতে যাতে অন্যদের কষ্ট না হয়। 
● মুসলমান ভাইদের অন্তর খুশি করা। 
● হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন –“যারা গরীব, খুশবু কেনার টাকা নেই, তাদের জন্য গোসল হচ্ছে খুশবু।”

৫. দুই খুতবার মাঝে যখন ঈমাম সাহেব বসে তখন অন্তরে দু‘আ করা, মুখে নয়। হাত ওঠানোর দরকার নেই। 
✔ফায়দাঃ এ সময় দু‘আ কবুল হওয়ার ওয়াদা রয়েছে।

৬. আছরের পর ৮০ বার এই দুরুদ শরীফ পড়া-
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِنِ النَّبِيِِّ الأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسلِّم تَسْلِيمًا
✔ফায়দাঃ
আল্লাহপাক ৮০ বৎসরের গুনাহ মাফ করে দেবেন। যদি গুনাহ না থাকে তবে জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করবেন এবং তার আমল নামায় ৮০ বৎসরের ইবাদতের সাওয়াব লিখে দেবেন।

৭. বেলা ডোবার আগে (মাগরিবের) ১০/১৫ মিনিট আগে মসজিদে এসে দু‘আয় মশগুল হওয়া। 
✔ফায়দাঃ এ সময়ও দু‘আ কবুল হওয়ার ওয়াদা রয়েছে।

৮. এ দিনে অন্য দিনের তুলনায় বেশি বেশি দুরূদ পড়া।


পূর্বে প্রকাশিত-

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন